N

সাধারণ জিজ্ঞাসা

সর্বশেষ হালনাগাদ: 09 Sep 2026

পেমেন্ট করার কতক্ষণ পর প্রোডাক্ট পাব?

আমরা হাতে যাচাই করি, সাধারণত ১-৬ ঘন্টার মধ্যে আনলক হয়ে যায়। স্ক্রিনশট দিলে দ্রুত হয়।

টাকা পাঠিয়েছি কিন্তু অর্ডার এখনো পেন্ডিং

প্রমাণ জমা দিয়েছেন কিনা দেখুন — শুধু টাকা পাঠালেই হবে না, TrxID সহ ফর্মটি জমা দিতে হয়। জমা দেওয়া থাকলে অপেক্ষা করুন; অনেকক্ষণ হয়ে গেলে যোগাযোগ করুন।

TrxID কোথায় পাব?

বিকাশ/নগদ থেকে পেমেন্টের পর যে এসএমএস আসে সেখানে, অথবা অ্যাপের ট্রানজেকশন হিস্ট্রিতে।

একটা প্রোডাক্ট কতবার ডাউনলোড করতে পারব?

প্রতিটি ডাউনলোড লিংকে নির্দিষ্ট সংখ্যক বার ও নির্দিষ্ট মেয়াদ থাকে — আমার কেনা প্রোডাক্ট পেজে কতবার বাকি তা দেখা যায়। শেষ হয়ে গেলে যোগাযোগ করলে আমরা রিসেট করে দিতে পারি।

মেয়াদ শেষ হয়ে গেলে কি প্রোডাক্ট হারিয়ে যাবে?

না। অর্ডার আপনার অ্যাকাউন্টে থেকেই যায়, শুধু ডাউনলোড লিংকটি নতুন করে তৈরি করতে হয়। জানালেই করে দেব।

লাইসেন্স কী অন্য কম্পিউটারে ব্যবহার করা যাবে?

সেটি প্রোডাক্টের নিজস্ব শর্তের উপর নির্ভর করে — প্রোডাক্টের বর্ণনায় লেখা থাকে।

রিফান্ড পাওয়া যায়?

কিছু ক্ষেত্রে যায়। বিস্তারিত রিফান্ড পলিসি পেজে।

বিদেশ থেকে কেনা যাবে?

এখন পেমেন্ট শুধু বিকাশ ও নগদে। অন্য উপায়ে পাঠাতে চাইলে যোগাযোগ করুন।

আরও কিছু জানার আছে?

যোগাযোগ করুন