N

কীভাবে কিনবেন

সর্বশেষ হালনাগাদ: 09 Sep 2026

আমাদের এখানে পেমেন্ট ম্যানুয়ালি যাচাই করা হয়। ধাপগুলো খুব সহজ:

  1. অ্যাকাউন্ট খুলুন — প্রোডাক্ট আপনার অ্যাকাউন্টে জমা থাকবে, তাই আগে রেজিস্টার করে নিন।
  2. প্রোডাক্ট বেছে "এখনই কিনুন" চাপুন — একটি অর্ডার তৈরি হবে।
  3. টাকা পাঠান — চেকআউট পেজে দেখানো বিকাশ/নগদ নাম্বারে "Send Money" করুন। ঠিক যত টাকা দেখাচ্ছে ততই পাঠান।
  4. প্রমাণ জমা দিন — যে নাম্বার থেকে পাঠিয়েছেন, ট্রানজেকশন আইডি (TrxID) এবং স্ক্রিনশট দিন। স্ক্রিনশট দিলে যাচাই দ্রুত হয়।
  5. অপেক্ষা করুন — আমরা যাচাই করে প্রোডাক্ট আনলক করে দেব। সাধারণত ১-৬ ঘন্টা লাগে।

আনলক হলে আমার কেনা প্রোডাক্ট পেজে ডাউনলোড লিংক, লাইসেন্স কী বা অ্যাক্সেস লিংক পেয়ে যাবেন।

কিছু জরুরি কথা

  • TrxID ভুল দিলে বা অন্য কারো পেমেন্টের TrxID দিলে অর্ডার বাতিল হবে।
  • "Cash Out" নয়, Send Money করবেন।
  • অর্ডার বাতিল হলে কারণ দেখানো হবে, ঠিক তথ্য দিয়ে আবার জমা দিতে পারবেন।

আরও কিছু জানার আছে?

যোগাযোগ করুন